• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন তুই কাঙালী কিসে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » মন তুই কাঙালী কিসে – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

মন তুই কাঙালী কিসে।
ও তুই জানিস্ না রে সর্বনেশে॥
অনিত্য ধনের আশে, ভ্রমিতেছ দেশে দেশে।
ও তোর ঘরে চিন্তামণি-নিধি, দেখিস্ না রে ব’সে ব’সে॥
মনের মত মন যদি হও, রাখ রে যোগেতে মিশে।
যখন অজপা পূর্ণিত হবে,
ধর্বে না আর কাল-বিষে॥
গুরুদত্ত রত্ন-তোড়া, বাঁধ রে যতনে ক’সে।
দীন রামপ্রসাদের এই মিনতি,
অভয় চরণ পাবার আশে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:মন জাননা শেষে ঘটবে লেঠা – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:মন তুমি কি রঙ্গে আছ – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑