• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন তুমি কি রঙ্গে আছ – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » মন তুমি কি রঙ্গে আছ – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

মন তুমি কি রঙ্গে আছ।
ও মন রঙ্গে আছ রঙ্গে আছ॥
তোমার ক্ষণে ক্ষণে ফেরা-ঘোরা,
দুঃখে রোদন, সুখে নাচ॥
রঙের বেলা রাঙে কড়ি, সোনার দরে তা কিনেছ।
ও মন দুঃখের বেলা রতন মাণিক,
মাটীর দরে তাই বেচেছ॥
সুখের ঘরে রূপের বাসা, সেই রূপে মন মজায়েছ।
যখন সে রূপে বিরূপ হইবে,
সে রূপের কিরূপ ভেবেছ॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

মন তুমি কি রঙ্গে আছ।
ও মন রঙ্গে আছ রঙ্গে আছ॥
তোমার ক্ষণে ক্ষণে ফেরাঘোরা, দুঃখে রোদন, সুখে নাচ।
রঙের বেলা রাঙে কড়ি সোনার দরে তা কিনেছ।
ও মন দুঃখের বেলা রতন মাণিক মাটির দরে তাই বেচেছ॥
সুখের ঘরে রূপের বাসা, সেইরূপে মন মজায়েছ।
যখন সেরূপে বিরূপ হইবে, সে রূপের কিরূপ ভেবেছ॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:মন তুই কাঙালী কিসে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:মন তুমি দেখ রে ভেবে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑