• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন জাননা শেষে ঘটবে লেঠা – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » মন জাননা শেষে ঘটবে লেঠা – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

মন জাননা শেষে ঘটবে লেঠা।
আমি দিন থাকিতে উপায় বলি, দিনের সুদিন যেটা।
ওরে শ্যামা মায়ের শ্রীচরণে, মনে মনে হও রে আঁটা॥
পিঞ্জরে পুষেছ, পাখী, আটক কর্বে কেটা।
ওরে জান না রে তার ভিতরে, দুয়ার রয়েছে নটা॥
পেয়েছ কুসঙ্গী সঙ্গী, ধিঙ্গি ধিঙ্গি ছটা।
তারা যা বলিছে তাই করিছ, এমনি বুকের পাটা॥
প্রসাদ বলে মন জান তো মনে মনে যেটা।
আমি চাতরে কি ভেঙে হাড়ী, বুঝাইব সেটা॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

মন জান নাকি ঘটবে কি লেঠা।
যখন ঊর্ধ্ব-বায়ু রুদ্ধ ক’রে পথে তোমার দিবে কাঁটা॥
আমি দিন থাকিতে উপায় বলি দিনের সুদিন যেটা।
ওরে শ্যামা মায়ের শ্রীচরণে, মনে মনে হওরে আঁটা॥
পিঞ্জরে পুষেছ পাখী, আটক করে কেটা।
ওরে জান না যে তার ভিতরে, দুয়ার আছে নটা॥
পেয়েছ কুসঙ্গী সঙ্গী, ধিঙ্গি ধিঙ্গি ছটা।
তারা যা বলিছে তাই করিছ, এমনি বুকের পাটা॥
প্রসাদ বলে মন জানতো মনে মনে যেটা।
আমি চাতরে কি ভেঙে হাড়ি, বুঝাইব সেটা॥

পাঠান্তর / পাঠভেদ:

মন জাননা শেষে ঘটবে কি লেঠা।
যখন ঊর্ধ্ববায়ু রুদ্ধ কোরে পথে দিবে কাঁটা॥
আমি দিন থাকিতে উপায় বলি দিনের সুদিন যেটা
ওরে শ্যামা মার চরণে মনে মনে হওরে আঁটা॥
পিঞ্জরে পুষেছ পাখি আটক করে কেটা।
পরে জাননা যে তার ভিতরে দুয়ার আছে নটা॥
পেয়েছ কুসঙ্গি সঙ্গি ধিঙ্গি ধিঙ্গি ছটা।
তারা যা বলিছে তাই করিছে এমনি বুকের পাটা॥
প্রসাদ বলে মন জানতো মনে মনে যেটা।
আমি চাতরে কি ভেঙে হাড়ি বুঝাইব সেটা॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:মন গরিবের কি দোষ আছে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:মন তুই কাঙালী কিসে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑