• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নীতি তোরে বুঝাবে কেটা – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » নীতি তোরে বুঝাবে কেটা – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

নীতি তোরে বুঝাবে কেটা।
বুঝে বুঝলি না রে মন রে ঠেঁটা॥
কোথা রবে ঘর-বাড়ী, তোর কোথা রবে দালান কোঠা।
যখন আসবে শমন বাঁধবে কসে মন,
কোথা রবে খুড় জ্যেঠা॥
মরণ সময় দিবে তোমার ভাঙা কলসী ছেঁড়া চেটা।
ওরে সেখানেতে তোর নামেতে আছে রে
যত ধন জন সব অকারণ, সঙ্গেতে না যাবে কেটা।
রামপ্রসাদ বলে দুর্গা ব’লে,
ছাড় রে সংসারের লেঠা॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

নিত্যই তোয় বুঝাবে কেটা।
বুঝে বুঝলি নাক মনরে ঠেঁটা॥
কোথা রবে ঘরবাড়ী তোর, কোথা রবে দালান-কোঠা।
যখন আসবে শমন, বাঁধবে কসে মন, কোথা রবে বাপ খুড়া জেঠা
মরণসময় দিবে তোমায়, ভাঙা কলসি ছেঁড়া চ্যাটা।
ওরে সেখানেতে তোর নামেতে আছে যে রে জাব্দা আঁটা॥
যত ধন জন সব অকারণ, সঙ্গেতে না যাবে কেটা।
রামপ্রসাদ বলে দুর্গা ব’লে, ছাড়রে সংসারের লেঠা॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:নিতান্ত যাবে দিন এ দিন যাবে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:পতিতপাবনী পরা, পরামৃতফলদায়িনী – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑