• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পতিতপাবনী পরা, পরামৃতফলদায়িনী – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » পতিতপাবনী পরা, পরামৃতফলদায়িনী – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

পতিতপাবনী পরা,
পরামৃতফলদায়িনী।
সুদিনে চরণ-ছায়া, বিতর শঙ্করজায়া,
কৃপাং কুরু স্বগুণে মা, নিস্তারকারিণী॥
কৃত-পাপ-হীন পুণ্য, বিষয়-ভজনা-শূন্য
তারারূপে তারয় মাং, নিখিলজননী॥
ত্রাণহেতু ভবার্ণবে চরণ-তরণী তব,
প্রসাদে প্রসন্না ভব, ভবের গৃহিণী॥

পাঠান্তর / পাঠভেদ:

পতিতপাবনী পরা, পরামৃতফলদায়িনী!
স্বয়ম্ভুশিরসী সদা সুখদায়িনী।
সুদীনে চরণছায়া, বিতর শঙ্করজায়া,
কৃপাঙ্কুরু স্বগুণে নিস্তারকারিণী॥
পাপকৃত ফণি পুণ্য, বিষয়-ভজনা-শূন্য,
তারারূপে তারয় নিখিলজননী।
ত্রাণহেতু ভবার্ণব, চরণ তরণি তব,
প্রসাদে প্রসন্না ভব ভবগৃহিণী॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:নীতি তোরে বুঝাবে কেটা – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:পুরলো নাকো মনের আশা – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑