• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিতান্ত যাবে দিন এ দিন যাবে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » নিতান্ত যাবে দিন এ দিন যাবে – লিরিক্স – রামপ্রসাদ সেন
মূলতানী – একতালা।

নিতান্ত যাবে দিন এ দিন যাবে,
কেবল ঘোষণা রবে গো।
তারা নামে অসংখ্য কলঙ্ক হবে গো॥
এসেছিলাম ভবের হাটে,
হাট ক’রে বসেছি ঘাটে,
ও মা শ্রীসূর্য বসিল পাটে, নায়ে লবে গো॥
দশের ভরা ভরে নায়, দুঃখীজনে ফেলে যায়,
ও মা তার ঠাঁই যে কড়ি চায়, সে কোথা পাবে গো।
প্রসাদ বলে পাষাণ মেয়ে, আসন দে মা ফিরে চেয়ে,
আমি ভাসান দিলাম গুণ গেয়ে ভবার্ণবে গো॥

পাঠান্তর / পাঠভেদ:

মূলতানী – একতালা

নিতান্ত যাবে দিন, এ দিন যাবে, কেবল ঘোষণা রবে গো।
তারানামে অসংখ্য কলঙ্ক হবে গো॥
এসেছিলাম ভবের হাটে, হাট করে বসেছি ঘাটে;
ওমা শ্রীসূর্য বসিল পাটে, নায়ে লবে গো॥
দশের ভরা ভরে নায়, দুঃখীজনে ফেলে যায়;
ওমা তার ঠাঁই যে কড়ি চায়, সে কোথা পাবে গো॥
প্রসাদ বলে পাষাণ মেয়ে, আসন দে মা ফিরে চেয়ে;
আমি ভাসান দিলাম গুণ গেয়ে, ভবার্ণবে গো॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:নলিনী নবীনা মনোমোহিনী – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:নীতি তোরে বুঝাবে কেটা – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑