• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নলিনী নবীনা মনোমোহিনী – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » নলিনী নবীনা মনোমোহিনী – লিরিক্স – রামপ্রসাদ সেন
ললিত – রূপক।

নলিনী নবীনা মনোমোহিনী।
বিগলিত চিকুরঘটা, গমনে বরটা,
বিবসনা শবাসনা মদালসা।
ষোড়শী ষোড়শ কলা, কুশলা সরলা,
ললাটে বালার্ক বিধু, শ্রুতিতলে ব্রহ্মা বিধু,
মনুজ্ঞা মধুরমুখী, মধুর লালসা॥
সোম-মৌলি-প্রিয়া নাম, রবিজ মঙ্গল ধাম,
ভজে বুধ বৃহস্পতি হীন কর্মনাশা।
হরিণাক্ষী হরিমধ্যা, হরিহর-ব্রহ্মারাধ্যা,
হরি-পরিবার সেই, যে ভজে দিগ্বাসা॥

পাঠান্তর / পাঠভেদ:

ললিত – রূপক

নলিনী নবীনা মনোমোহিনী।
বিগলিত চিকুরঘটা, গমনে বরটা, বিবসনা শবাসনা মদালসা।
ষোড়শী ষোড়শকলা, কুশলা সরলা,
ললাটে বালার্ক বিধু, শ্রুতিতলে ব্রহ্মা বিধু,
মনোজ্ঞা মধুরমুখী, মধুর লালসা॥
সোম-মৌলি-প্রিয়া নাম, রবিজ মঙ্গল ধাম,
ভজে বুধ বৃহস্পতি, হীন কর্মনাশা।
হরিণাক্ষী হরি-মধ্যা, হরিহর-ব্রহ্মারাধ্যা,
হরি-পরিবার সেই, যে ভজে দিগ্বাসা॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী ললিত। তাল রূপক।

নলিনী নবীনা মনোমোহিনী।
বিগলিত চিকুরঘটা, গমনে বরটা,
বিবসনা শবাসনা মদালসা।
ষোড়শী ষোড়শ কলা, কুশলা সরলা,
ললাটে বালার্ক বিধু, শ্রুতিতলে ব্রহ্মা বিধু,
মনোজ্ঞা মধুরমুখী মধুর লালসা॥
সোম-মৌলি-প্রিয়া নাম, রবিজ মঙ্গল ধাম,
ভজে বুধ বৃহস্পতি হীনকর্ম-নাশা।
হরিণাক্ষি হরিমধ্যা, হরিহর-ব্রহ্মারাধ্যা,
হরি-পরিবার সেই যে ভজে দিগ্বাসা॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:নব-নীল-নীরদ-তনুরুচি কে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:নিতান্ত যাবে দিন এ দিন যাবে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑