• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নব-নীল-নীরদ-তনুরুচি কে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » নব-নীল-নীরদ-তনুরুচি কে – লিরিক্স – রামপ্রসাদ সেন
বিভাস – তিওট।

নব-নীল-নীরদ-তনুরুচি কে? ঐ মনোমোহিনী রে॥
তিমির শশধর, বাল দিনকর, সমান চরণে প্রকাশ।
কোটি চন্দ্র ঝলকত, শ্রীমুখমণ্ডল,
নিন্দি সুধামৃত ভাষ॥
অবতংস সে শ্রবণে, কিশোর বিধি অরি গলিত কুন্তলপাশ
গলে সুন্দর বরণ, সুহার লম্বিত, সতত জঘনে নিবাস॥
বামার বামকর পর, খড়্গ নরশির, সব্যে পূর্ণাভিলাষ।
শশী-শকল ভালে, বিরাজে মহাকালে,
ঘোর ঘন ঘন হাস॥
ভণে শ্রীকবিরঞ্জনে, বাঞ্ছা করিছে মনে,
করুণাবলোকনে, কলুষচয় কর নাশ।
তব নাম বদনে, যে প্রকাশে সে জনে,
প্রভবে এ কথা আভাষ॥

পাঠান্তর / পাঠভেদ:

বিভাস – তেওট

নবনীল-নীরদ-তনুরুচি কে, ঐ মনোমোহিনী রে॥
তিমির শশধর, বাল দিনকর, সমান চরণে প্রকাশ।
কোটিচন্দ্র ঝলকত, শ্রীমুখমণ্ডল, নিন্দি সুধামৃত ভাষ॥
অবতংস সে শ্রবণে, কিশোর বিধি হবি গলিত কুন্তলপাশ।
গলে সুন্দর বরণ সুহার লম্বিত, সতত জঘনে নিবাস॥
বামার বাম করপর, খড়্গ নরশির, সব্যে পূর্ণাভিলাষ।
শশী সকল ভালে, বিরাজে মহাকালে, ঘোর ঘন ঘন হাস॥
ভণে শ্রীকবিরঞ্জনে, বাঞ্ছা করেছি মনে,
করুণাবলোকনে, কলুষচয় কর নাশ।
তব নাম বদনে, প্রকাশে যে জনে,
প্রভবে একথা আভাষ॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী বিভাষ। তাল তিওট।

নব-নীল-নীরদ-তনুরুচি কে? ঐ মনোমোহিনী রে।
তিমির শশধর, বাল দিনকর, সমান রচনে প্রকাশ
কোটিচন্দ্র ঝলকত শ্রীমুখমণ্ডল, নিন্দি সুধামৃত ভাষ।
অবতংস শ্রবণে কিশোর বিধি হরি গলিত কুণ্ডলপাশ।
গলে শ্বেপরবর্ণ সুহার লম্বিত সতত সঘনে নিবাস॥
বামার বামকরপর খড়্গ নরশির, সব্যে পূর্ণাভিলাষ।
শশী সকল ভালে, বিরাজে মহাকালে, ঘোর ঘন ঘন হাস
ভণে শ্রীকবিরঞ্জনে, বাঞ্ছা করেছি মনে,
করুণাবলোকনে, কলুষচয় কর নাশ।
তব নাম বদনে, যে প্রকাশ যে জনে,
প্রসবে এ কথা আভাষ॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:দেখি মা কেমন ক’রে, আমারে ছাড়ায়ে যাবা – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:নলিনী নবীনা মনোমোহিনী – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑