• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে মোহিনী ভালে ভাল শশী – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » কে মোহিনী ভালে ভাল শশী – লিরিক্স – রামপ্রসাদ সেন
ঝিঁঝিট – একতালা।

কে মোহিনী ভালে ভাল শশী,
পরম রূপসী বিহরে সমরে বামা, বিগলিতকেশী।
তনু তনু অমানিশা, দিগম্বরী বালা কৃশা সব্যে বরাভয়,
বামকরে মুণ্ড অসি॥
মরি কিবা অনুরূপ, নিরখ দনুজ-ভূপ,
সুরী কি অসুরী কি পন্নগী কি মানুষী।
জয়ী হব যার বলে, সেই প্রভু শবছলে,
পদে মহাকাল, কালরূপ হেন বাসি॥
নানারূপ মায়া ধরে, কটাক্ষে মানস হরে,
ক্ষণে বপু বিরাট বিকট মুখে হাসি।
ক্ষণে ধরাতলে ছুটে, ক্ষণেকে আকাশে উঠে,
গিলে রথ রথী গজ বাজী রাশি রাশি॥
ভণে রামপ্রসাদ সার, না জান মহিমা মার,
চৈতন্যরূপিণী নিত্য-ব্রহ্মমহিষী।
যেই শ্যাম সেই শ্যামা, অকার-আকারে বামা,
আকার করিয়া লোপ,
অসি ভাব বাঁশী॥

পাঠান্তর / পাঠভেদ:

ঝিঁঝিট – একতালা

কে মোহিনী ভালে ভাল শশী, পরম রূপসী,
বিহরে সমরে বামা বিগলিতকেশী।
তনু অনু-অমানিশা, দিগম্বরী বালা কৃশা,
সব্যে বরাভয়, বামকরে মুণ্ড অসি॥
মরি কিবা অপরূপ, নিরখ দনুজ-ভূপ,
সুরী কি অসুরী কি পন্নগী কি মানুষী।
জয়ী হব যার বলে, সেই প্রভু শবছলে,
পদে মহাকাল, কালরূপ হেন বাসি॥
নানারূপ মায়া ধরে, কটাক্ষে মানস হরে,
ক্ষণে বপু বিরাট বিকট মুখে হাসি।
ক্ষণে ধরাতলে ছুটে, ক্ষণেকে আকাশে উঠে,
গিলে রথ রথী গজ বাজী রাশি রাশি॥
ভণে রামপ্রসাদ সার, না জান মহিমা মা’র,
চৈতন্যরূপিণী নিত্য-ব্রহ্মমহিষী।
যেই শ্যাম সেই শ্যামা, অকার-আকারে বামা,
আকার করিয়া লোপ, অসি ভাব বাঁশী॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী ঝিঁঝিট। তাল একতালা।

কে মোহিনী ভালে ভাল শশী পরম রূপসী,
বিহরে সমরে বামা বিগলিতকেশী।
তনু অনু-অমানিশা, দিগম্বরী বালা কৃশা
সব্যে বরাভয় বামকরে মুণ্ড অসি॥
মরি কিবা অপরূপ, নিরখ দনুজভূপ,
সুরী কি অসুরী কি পন্নগী কি মানুষী।
জয়ী হব যার বলে, সেই প্রভু শবছলে,
পদে মহাকাল কালরূপ হেন বাসি॥
নানা রূপ মায়া ধরে, কটাক্ষে মানস হরে,
ক্ষণে বপু বিরাট বিকট মুখে হাসি।
ক্ষণে ধরাতলে ছুটে, ক্ষণেকে আকাশে উঠে,
গিলে রথ রথী গজ বাজি রাশি রাশি॥
ভণে রামপ্রসাদ সার, না জান মহিমা মার,
চৈতন্যরূপিণী নিত্য-ব্রহ্মমহিষী।
যেই শ্যাম সেই শ্যামা, আকার আকারে বামা,
আকার করিয়া লোপ অসি ভাব বাঁশী॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:কে জানে গো কালী কেমন – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:কে হর-হৃদি বিহরে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑