• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে হর-হৃদি বিহরে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » কে হর-হৃদি বিহরে – লিরিক্স – রামপ্রসাদ সেন
খাম্বাজ – তিওট।

কে হর-হৃদি বিহরে।
তনু রুচির, সজল-ঘন-নিন্দিত,
চরণে উদিত বিধু নখরে॥
নীলকমলদল, শ্রীমুখমণ্ডল, শ্রমজল শোভে শরীরে।
মরকত মুকুরে, মঞ্জু মুকুতাফল,
রচিত কিবা শোভা, মরি মরি রে॥
গলিত চিকুর-ঘটা, নবজলধর-ছটা,
ঝাঁপল দশ দিশি তিমিরে।
গুরুতর পদভর, কমঠ ভুজগবর,
কাতর মূর্ছিত মহী রে॥
ঘোর বিষয়ে মজি, কালীপদ না ভজি,
সুধা ত্যজিয়া বিষ পান করি রে।
ভণে শ্রীকবিরঞ্জন, দৈব-বিড়ম্বন,
বিফলে মানবদেহ ধরি রে॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী খাম্বাজ। তাল তিওট।

হর-হৃদি বিহরে।
অনুরুচি রুচির, সজল-ঘন-নিন্দিত,
চরণে উদিত বিধু নখরে॥
নীলকমলদল, শ্রীমুখমণ্ডল,
শ্রমজল শোভে শরীরে।
মরকত মুকুরে মঞ্জু মুকুতাফল রচিত,
কিবা শোভা মরি মরি রে॥
গলিত চিকুরঘটা, নবজলধর-ছটা,
ঝাঁপল দশ দিশি তিমিরে।
গুরুতর পদভর, কমট ভুজগবর,
কাতর মূর্ছিত মহী রে॥
ঘোর বিষয়ে মজি, কালীপদ না ভজি,
সুধা ত্যজি বিষপান করি রে।
ভণে শ্রীকবিরঞ্জন, দৈব বিড়ম্বন,
বিফলে মানবদেহ ধরি রে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:কে মোহিনী ভালে ভাল শশী – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:কেন গঙ্গাবাসী হব – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑