• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে জানে গো কালী কেমন – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » কে জানে গো কালী কেমন – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

কে জানে গো কালী কেমন।
ষড়দর্শনে না পায় দরশন॥
কালী পদ্মবনে হংস-সনে, হংসীরূপে করে রমণ।
তাঁকে সহস্রারে মূলাধারে, সদা যোগী করে মনন॥
আত্মারামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতন।
তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন॥
মায়ের উদর ব্রহ্মাণ্ডভাণ্ড, প্রকাণ্ড তা জান কেমন।
মহাকাল জেনেছেন কালীর মর্ম,
অন্য কেবা জানে তেমন॥
প্রসাদ ভাষে লোকে হাসে, সন্তরণে সিন্ধুগমন।
আমার প্রাণ বুঝেছে মন বুঝে না,
ধর্বে শশী হয়ে বামন॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

কে জানে রে কালী কেমন।
ষড়্দর্শনে না পায় দরশন॥
কালী পদ্মবনে হংস সনে, হংসীরূপে করে রমণ।
তাঁকে মূলাধারে সহস্রারে, সদা যোগী করে মনন॥
আত্মারামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতন।
তারা ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন॥
মায়ের উদর ব্রহ্মাণ্ডভাণ্ড, প্রকাণ্ড তা জান কেমন।
মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কেবা জানে তেমন
প্রসাদ ভাষে লোক হাসে, সন্তরণে সিন্ধুগমন।
আমার প্রাণ বুঝেছে মন বুঝেনা, ধরবে শশী হয়ে বামন।

পাঠান্তর / পাঠভেদ:

কে জানে কালী কেমন।
তারা পদ্মবনে হংস-সনে হংসীরূপে করে রমণ॥
প্রসাদ ভাষে লোকে হাসে সন্তরণে সিন্ধুগমন।
আমার প্রাণ বুঝেছে মন বোঝেনা ধর্বে শশী
হয়ে বামন।

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী জঙলা তাল একতালা।

কে জানে কালী কেমন, ষড়দর্শনে না পায় দরশন॥
মূলাধারে সহস্রারে সদা যোগী করেছে মনন॥
কালী পদ্ম বলে হংস সনে হংসীরূপে কর্ছে রমণ।
প্রসবে ব্রহ্মাণ্ডভাণ্ড প্রকাণ্ডতা বুঝ যেমন।
সে যে সর্বঘটে বিরাজ করে ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন॥
আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রয়োগ লক্ষ্য এমন,
মহাকাল জেনেছেন কালীর মর্ম,
অন্যে কেটা জানবে তেমন॥
প্রসাদ ভাষে লোকে হাসে সন্তরণে
সিন্ধুতরণ, আমার মন বুঝেছে প্রাণ বুঝেনা,
ধরিবে শশী হোয়ে বামন॥

পাঠান্তর / পাঠভেদ:

কে জানে গো কালী কেমন!
ষড়্দর্শনে না পায় দরশন॥
কালী পদ্মবনে হংস-সনে, হংসীরূপে করে রমণ॥
তাঁকে সহস্রারে মূলাধারে,[1] সদা যোগী করে মনন।
আত্মারামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতন।
তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন॥
মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ড তা জান কেমন!
মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কেবা জানে তেমন॥
প্রসাদ ভাষে, লোকে হাসে, সন্তরণে সিন্ধু-তরণ!
আমার মন বুঝেছে, প্রাণ বুঝে না,[2] ধরবে শশী হ’য়ে বামন॥

***

1. মূলাধারে সহস্রারে।

2. আমার প্রাণ বুঝেছে, মন বুঝে না।
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:কুলবালা উলঙ্গ, ত্রিভঙ্গ কি রঙ্গ, তরুণ বয়েস – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:কে মোহিনী ভালে ভাল শশী – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑