• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কুলবালা উলঙ্গ, ত্রিভঙ্গ কি রঙ্গ, তরুণ বয়েস – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » কুলবালা উলঙ্গ, ত্রিভঙ্গ কি রঙ্গ, তরুণ বয়েস – লিরিক্স – রামপ্রসাদ সেন
ললিত – তিওট।

কুলবালা উলঙ্গ, ত্রিভঙ্গ কি রঙ্গ, তরুণ বয়েস।
দনুজ-দলনা ললনা, সমরে শবে, বিগলিত কেশ॥
ঘন-ঘোর-নিনাদিনী, সমরে বিবাদিনী,
মদনোন্মাদিনী বেশ।
ভূত পিশাচ প্রমথ সঙ্গে, ভৈরবগণ নাচত রঙ্গে,
সঙ্গিনী বড় রঙ্গিণী, নগনা-সমান বেশ॥
গজ রথ রথী করত গ্রাস, সুরাসুর-নর-হৃদয়-ত্রাস,
দ্রুত চলত ঢলত রসে গর গর, নর-কর কটিদেশ।
কহিছে প্রসাদ ভুবনপালিকে,
করুণাং কুরু জননী কালিকে,
ভব-পারাবার তরাবার ভার,
হরবধূ হর ক্লেশ॥

পাঠান্তর / পাঠভেদ:

ললিত – তেওট

কুলবালা উলঙ্গ, ত্রিভঙ্গ কি রঙ্গ, তরুণ বয়েস।
দনুজ-দলনা ললনা, সমরে শবে, বিগলিত কেশ॥
ঘন-ঘোর-নিনাদিনী, সমরে বিবাদিনী, মদনোন্মাদিনী বেশ॥
ভূত পিশাচ প্রমথ সঙ্গে, ভৈরবগণ নাচত রঙ্গে,
রঙ্গিণীবর সঙ্গিনী নগনা-সমান বেশ॥
গজ রথ রথী করত গ্রাস, সুরাসুর-নর-হৃদয়ত্রাস,
দ্রুত চলত ঢলত রসে গর গর, নর-কর কটীদেশ।
কহিছে প্রসাদ ভুবনপালিকে, করুণাং কুরু জননী কালিকে,
ভব-পারাবার তরাবার ভার, হরবধূ হর ক্লেশ॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী ললিত। তাল তিওট।

কুলবালা উলঙ্গ ত্রিভঙ্গ কি রঙ্গ তরঙ্গ-বয়েস।
দনুজদলনা ললনা সমরে শবে বিগলিত কেশ॥
ঘন-ঘোর-নিনাদিনী, সমর-বিবাদিনী,
মদনোন্মাদিনী বেশ।
ভূত পিশাচ প্রমথ সঙ্গে, ভৈরবগণ নাচত রঙ্গে,
রঙ্গিণীবর সঙ্গিনী নগনা-সমান বেশ॥
গজ রথ রথি করত গ্রাস, সুরাসুর-নর-হৃদয়ত্রাস,
দ্রুত চলত ঢলত রসে গর গর নরকর কটিদেশ।
কহিছে প্রসাদ ভুবনপালিকে,
করুণাঙ্কুরু জননী কালিকে,
ভবপারাবার তরাবার ভার হরবধূ হর ক্লেশ॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:কালীর নামের গণ্ডী দিয়া আছি দাঁড়াইয়ে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:কে জানে গো কালী কেমন – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑