• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কালী সব ঘুচালে লেঠা – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » কালী সব ঘুচালে লেঠা – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

কালী সব ঘুচালে লেঠা।
আগম নিগম শিবের বচন,
মানবি কি না মানবি সেটা॥
শ্মশান পেলে ভালবাস মা, তুচ্ছ কর মণিকোটা।
মা গো আপনি যেমন ঠাকুর তেমন,
ঘুচল না আর সিদ্ধি ঘুটা॥
যে জন তোমার ভক্ত হয় মা,
ভিন্ন হয় তার রূপের ছটা।
তার কটিতে কৌপীন মেলে না,
গায় ছালি আর মাথায় জটা॥
ভূতলে আনিয়ে মা গো, কর্লে আমায় লোহাপিটা।
আমি তবু কালী ব’লে ডাকি,
সাবাস্ আমার বুকের পাটা॥
চাকলা জুড়ে নাম রটেছে,
শ্রীরামপ্রসাদ কালীর বেটা।
এবে মায়ে পোয়ে এমন ব্যবহার,
ইহার মর্ম বুঝবে কেটা॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

কালী সব ঘুচালে লেটা।
আগম নিগম শিবের বচন, মানবি কি না মানবি সেটা॥
শ্মশান পেলে ভালবাস মা, তুচ্ছ কর মণিকোটা।
মাগো আপনি যেমন ঠাকুর তেমন, ঘুচলনা আর সিদ্ধিঘোটা॥
যেজন তোমার ভক্ত হয় মা, ভিন্ন হয় তার রূপের ছটা।
তার কটীতে কৌপীন মেলে না, গায় ছালি আর মাথায় জটা॥
ভূতলে আনিয়ে মাগো, করলে আমায় লোহাপিটা।
আমি তবু কালী বলে ডাকি, সাবাস আমার বুকের পাটা॥
চাকলা জুড়ে নাম রটেছে, শ্রীরামপ্রসাদ কালীর বেটা।
এ যে মায়েপোয়ে এমন ব্যবহার, ইহার মর্ম বুঝবে কেটা।।
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:কালী ব্রহ্মময়ী গো – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:কালী হলি মা রাসবিহারী – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑