• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কালী হলি মা রাসবিহারী – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » কালী হলি মা রাসবিহারী – লিরিক্স – রামপ্রসাদ সেন
জংলা – খয়রা।

কালী হলি মা রাসবিহারী।
নটবর-বেশে বৃন্দাবনে –
পৃথক্ প্রণব নানা লীলা তব,
কে বুঝে এ কথা বিষম ভারী॥
নিজ তনু আধা, গুণবতী রাধা,
আপনি পুরুষ আপনি নারী; –
ছিল বিবসন কটি, এবে পীত ধটী,
এলো চুল চূড়া বংশীধারী॥
অগ্রেতে কুটিল নয়ন-অপাঙ্গে,
মোহিত করেছ ত্রিপুরারি।
এবে নিজ কাল, তনুরেখা ভাল,
ভুলালে নাগরী নয়ন ঠারি॥
ছিল ঘন ঘন হাস, ত্রিভুবন-ত্রাস,
এবে মৃদু হাস, ভুলে ব্রজকুমারী।
পূর্বে শোণিত-সাগরে নেচেছিলে শ্যামা,
এবে প্রিয় তব যমুনা-বারি॥
প্রসাদ হাসিছে, সরসে ভাষিছে,
বুঝেছি জননী মনে বিচারি।
মহাকাল কানু, শ্যাম শ্যামাতনু,
একই সকল বুঝিতে নারি॥

পাঠান্তর / পাঠভেদ:

জংলা – খয়রা

কালী হলি মা রাসবিহারী
নটবরবেশে বৃন্দাবনে॥
পৃথক্ প্রণব নানা লীলা তব, কে বুঝে এ কথা বিষম ভারি॥
নিজ তনু আধা, গুণবতী রাধা, আপনি পুরুষ আপনি নারী।
ছিল বিবসন কটী, এবে পীত ধটি, এলো চুল চূড়া বংশীধারী॥
আগেতে কুটিল নয়ন-অপাঙ্গে, মোহিত করেছ ত্রিপুরারি।
এবে নিজে কাল, তনুরেখা ভাল, ভুলালে নাগরী নয়ন ঠারি॥
ছিল ঘন ঘন হাস, ত্রিভুবন-ত্রাস, এবে মৃদু হাস, ভুলে
ব্রজকুমারী।
পূর্বে শোণিত-সাগরে নেচেছিলে শ্যামা, এবে প্রিয় তব
যমুনা-বারি॥
প্রসাদ হাসিছে, সরসে ভাসিছে, বুঝেছি জননী মনে বিচারি।
মহাকাল কানু, শ্যাম শ্যামাতনু, একই সকল বুঝিতে নারি॥

পাঠান্তর / পাঠভেদ:

নটবরবেশ বৃন্দাবনে কালী হোলে রাসবিহারী।
পৃথক প্রণব, নানা লীলা তব,
কে বুঝে এ কথা বিষম ভারি॥
নিজ তনু আধা, গুণবতী রাধা,
আপনি পুরুষ, আপনি নারী।
ছিল বিবসন কটি, এবে পীত ধটি,
এলো চুল চূড়া বংশীধারী॥
আগেতে কুটিল নয়ন-অপাঙ্গে,
মোহিত করেছো ত্রিপুরারি।
এবে নিজে কালো, তনুরেখা ভালো,
ভুলালে নাগরী, নয়ন ঠারি॥
ছিল ঘন ঘন হাস, ত্রিভুবন-ত্রাস,
এবে মৃদু হাস, ভুলে ব্রজকুমারী।
পূর্বে শোণিতসাগরে নেচেছিলে শ্যামা,
এবে প্রিয় তব যমুনাবারি॥
প্রসাদ হাসিছে, সরসে ভাষিছে,
বুঝেছি জননী মনে বিচারি।
মহাকাল কালী, শ্যাম শ্যামতনু,
একই সকল, বুঝিতে নারি।

পাঠান্তর / পাঠভেদ:

কালী হলি মা রাসবিহারী
নটবর-বেশে বৃন্দাবনে।
পৃথক্ প্রণব নানা লীলা তব, কে বুঝে এ কথা বিষম ভারি।
নিজ-তনু আধা, গুণবতী রাধা, আপনি পুরুষ, আপনি নারী।
ছিল বিবসন কটি, এবে পীত ধটি, এলোচুল চূড়া বংশীধারী॥
আগেতে কুটিল নয়ন-অপাঙ্গে মোহিত করেছ ত্রিপুরারি।
এবে নিজে কাল, তনুরেখা ভাল, ভুলালে নগরী,
নয়ন ঠারি॥
ছিল ঘন ঘন হাস, ত্রিভুবন-ত্রাস, এবে মৃদু-হাস,
ভুলে ব্রজকুমারী।
আগে শোণিত-সাগরে নেচেছিলে শ্যামা,
এবে প্রিয় তব যমুনা-বারি॥
প্রসাদ হাসিছে, সরসে ভাসিছে,1 বুঝেছি জননী মনে বিচারি –
মহাকাল কানু, শ্যামা শ্যামতনু, একই সকল, বুঝিতে নারি॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:কালী সব ঘুচালে লেঠা – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:কালীর নাম বড় মিঠা – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑