• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কালী ব্রহ্মময়ী গো – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » কালী ব্রহ্মময়ী গো – লিরিক্স – রামপ্রসাদ সেন
কালী ব্রহ্মময়ী গো!
বেদাগম-পুরাণে করিলাম কত খোঁজ-তলাসি॥
মহাকালী, কৃষ্ণ, শিব, রাম, সকল আমার
এলোকেশী॥
শিবরূপে ধর শিঙা, কৃষ্ণরূপে ধর বাঁশী।
ওমা রামরূপে ধর ধনু, কালীরূপে করে অসি॥
দিগম্বরী দিগম্বর পীতাম্বর চিরবিলাসী।
শ্মশান-বাসিনী-বাসী, অযোধ্যা-গোকুল-নিবাসী॥
যোগিনী ভৈরবী সঙ্গে, শিশুসঙ্গে এক বয়সী।
এ মা অনুজ ধানুকী সঙ্গে জানকী পরম রূপসী॥
প্রসাদ বলে ব্রহ্মনিরূপণের কথা দেঁতোর হাসি।
আমার ব্রহ্মময়ী সকল ঘরে, পদে গঙ্গা গয়া কাশী॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:কালী নাম জপ কর, যাবে কালীর কাছে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:কালী সব ঘুচালে লেঠা – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑