• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কালী নাম জপ কর, যাবে কালীর কাছে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » কালী নাম জপ কর, যাবে কালীর কাছে – লিরিক্স – রামপ্রসাদ সেন
পিলু-বাহার – যৎ।

কালী নাম জপ কর, যাবে কালীর কাছে।
কালী-ভক্ত, জীবন্মুক্ত, যে ভাবে যে আছে॥
শ্রীনাথ করুণাসিন্ধু অকিঞ্চন, দীনবন্ধু,
দেখালেন কালী-পাদপদ্ম কল্প-গাছে॥
গৃহে মুক্তি মূর্তিমতী, রসনাগ্রে সরস্বতী,
শিব শিবা, রাত্রি দিবা, রক্ষাহেতু আছে॥
যোগী ইচ্ছা করে যোগ, গৃহীর বাসনা ভোগ,
মার ইচ্ছা যোগ-ভোগ, ভক্তজনে আছে।
আনন্দে প্রসাদ কয়, কালীকিঙ্করের জয়,
অণিমাদি আজ্ঞাকারী প’ড়ে থাক্ পাছে॥

পাঠান্তর / পাঠভেদ:

কালীর নাম জপ কর।
কারে শঙ্কা, মার ডঙ্কা, যাবে কালীর কাছে।
কালীভক্ত, জীবন্মুক্ত, যে ভাবে যে আছে॥
শ্রীনাথ করুণাসিন্ধু, অকিঞ্চন দীনবন্ধু,
দেখালেন কালী-পাদপদ্ম কল্প-গাছে।
গৃহে মুক্তি মূর্তিমতী, রসনাগ্রে সরস্বতী,
শিব শিবা রাত্রি দিবা রক্ষাহেতু পাছে॥
যোগী ইচ্ছা করে যোগ, গৃহীর বাসনা ভোগ,
মার ইচ্ছা যোগ-ভোগ ভক্তজনে আছে।
আনন্দে প্রসাদ কয়, কালীকিঙ্করের জয়,
অণিমাদি আজ্ঞাকারী, পোড়ে থাকে নাচে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:কালী তারার নাম জপ মুখে রে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:কালী ব্রহ্মময়ী গো – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑