• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কালী তারার নাম জপ মুখে রে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » কালী তারার নাম জপ মুখে রে – লিরিক্স – রামপ্রসাদ সেন
খাম্বাজ – আদ্ধা।

কালী তারার নাম জপ মুখে রে,
যে নামে শমনভয় যাবে দূরে রে॥
যে নামেতে শিব সন্ন্যাসী, হইল শ্মশানবাসী,
ব্রহ্মা-আদি দেব যাঁরে না পায় ভাবিয়া রে॥
ডুবু ডুবু হইল ভরা, লোকে বলে ডুবে রে।
তবু ভুলাইতে পার যদি, ভোলানাথের মন রে॥
আমি অতি মূঢ়মতি, না জানি ভকতি-স্তুতি।
দ্বিজ রামপ্রসাদের নতি, চরণতলে রেখ রে॥

পাঠান্তর / পাঠভেদ:

খাম্বাজ – আদ্ধা

কালী তারার নাম জপ মুখে রে।
যে নামে শমন-ভয় যাবে দূরে রে॥
যে নামেতে শিব সন্ন্যাসী, হইল শ্মশানবাসী,
ব্রহ্মা-আদি দেব যাঁরে না পায় ভাবিয়া রে॥
ডুবু ডুবু হইল ভরা, লোকে বলে ডুবে রে।
তবু ভুলাইতে পার যদি, ভোলানাথের মন রে॥
আমি অতি মূঢ়মতি, না জানি ভকতি-স্তুতি,
দ্বিজ রামপ্রসাদের নতি, চরণতলে রেখো রে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:কালী গো কেন লেংটা ফির – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:কালী নাম জপ কর, যাবে কালীর কাছে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑