• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কালী গো কেন লেংটা ফির – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » কালী গো কেন লেংটা ফির – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

কালী গো কেন লেংটা ফির।
ছি ছি কিছু লজ্জা নাই তোমার॥
বসন-ভূষণ নাই তোমার মা, রাজার মেয়ে গৌরব কর।
মা গো এই কি তোমার কুলের ধর্ম,
পতির উপর চরণ ধর॥
আপনি লেংটা পতি লেংটা শ্মশানে মশানে চর।
মা গো আমরা সবে মরি লাজে,
এবার মেয়ে বসন পর॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

কালী গো কেন লেংটা ফের।
ছি ছি কিছু লজ্জা নাই তোমার॥
বসন-ভূষণ নাই তোমার মা, রাজার মেয়ে গৌরব কর।
মাগো, এই কি তোমার কুলের ধর্ম, পতির উপর চরণ ধর॥
আপনি লেংটা, পতি লেংটা, শ্মশানে মশানে চর।
মাগো, আমরা সবে মরি লাজে, এবার মেয়ে বসন পর॥
ত্যজি রত্নহার মা, তোমার ও কণ্ঠে শোভে নরশির।
প্রসাদ বলে ঐ রূপে মা ভয় পেয়েছেন দিগম্বর॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:কালী কালী বল রসনা রে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:কালী তারার নাম জপ মুখে রে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑