• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কালী কালী বল রসনা রে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » কালী কালী বল রসনা রে – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

কালী কালী বল রসনা রে॥
ও মন ষট্চক্র রথমধ্যে, শ্যামা মা মোর বিরাজ করে॥
তিনটে কাছি কাছাকাছি, যুক্ত বাঁধা মূলাধারে।
পাঁচ ক্ষমতার সারথি তার রথ চালায় দেশদেশান্তরে॥
যুড়ি ঘোড়া দৌড় কুচে, দিনেতে দশকুশী মারে।
সে যে সময়-সির নাড়িতে নারে, কলে বিকল হলে পরে॥
তীর্থগমন, মিথ্যা ভ্রমণ, মন উচাটন করো না রে।
ও মন ত্রিবেণীর ঘাটেতে বৈস, শীতল হবে অন্তঃপুরে॥
পাঁচজনে পাঁচ স্থানে গেলে, ফেলে রাখবে প্রসাদেরে।
ও মন, এই ত সময়, মিছে কাল যায়,
যত ডাক্তে পার দু অক্ষরে॥

পাঠান্তর / পাঠভেদ:

কালী কালী বল রসনা রে।
ও মন, ষট্চক্র-রথ-মধ্যে শ্যামা মা মোর বিরাজ করে॥
তিনটে কাছি কাছাকাছি, যুক্ত বাঁধা মূলাধারে।
পাঁচ ক্ষমতায় সারথি তায়, রথ চালায় দেশ-দেশান্তরে॥
জুড়ি ঘোড়া দৌড় কুচে, দিনেতে দশ কুশী মারে।
সে যে সময়-শির নাড়িতে নারে, কলে বিকল হ’লে পরে॥
তীর্থে গমন, মিথ্যা ভ্রমণ, মন উচাটন করো না রে।
ও মন, ত্রিবেণীর ঘাটেতে বৈস, শীতল হবে অন্তঃপুরে॥
পাঁচজনে পাঁচ স্থানে গেলে, ফেলে রাখবে প্রসাদেরে।
ও মন, এই ত সময়, মিছে কাল যায়, যত ডাকতে পার
দু’অক্ষরে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:দূর হয়ে যা যমের ভটা – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:কালী গো কেন লেংটা ফির – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑