• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার মনে বাসনা জননি – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » আমার মনে বাসনা জননি – লিরিক্স – রামপ্রসাদ সেন

আমার মনে বাসনা জননি – লিরিক্স – রামপ্রসাদ সেন

প্রসাদী সুর – একতালা।

আমার মনে বাসনা জননি।
ভাবি ব্রহ্মরন্ধ্রে সহস্রারে, হ, ল, ক্ষ, ব্রহ্মরূপিণী॥
মূলে পৃথ্বী ব, স, অন্তে, চারি পত্রে মায়া ডাকিনী।
সার্ধ-ত্রিবলয়াকারে, শিবে ঘেরে কুণ্ডলিনী॥
স্বাধিষ্ঠানে, ব, ল, অন্তে, ষড়দলোপর-বাসিনী।
ত্রিবেণী বরুণ বিষ্ণু, শিব ভৈরবী ডাকিনী॥
ত্রিকোণ মণিপুরে, বহ্নি-বীজ-ধারিণী।
ড, ফ, অন্তে দিগ্দলে, শিব ভৈরবী লাকিনী॥
অনাহতে ষট্কোণে, দ্বিষড়দলবাসিনী।
ক, ঠ, অন্তে বায়ু-বীজ, শিব ভৈরবী কাকিনী॥
বিশুদ্ধাখ্য স্বরবর্ণ, ষোড়শদল পদ্মিনী।
নাগোপরি বিষ্ণু-আসন, শিবশঙ্করী শাকিনী॥
ভ্রূমধ্যে দ্বিদলে মন, শিবলিঙ্গ চক্র যোনি।
চন্দ্রবীজে সুধা ক্ষরে, হ, ক্ষ, বর্ণে হাকিনী॥

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:আমার উমা সামান্যা মেয়ে নয় – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:আমায় কি ধন দিবি তোর কি ধন আছে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑