• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার উমা সামান্যা মেয়ে নয় – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » আমার উমা সামান্যা মেয়ে নয় – লিরিক্স – রামপ্রসাদ সেন

আমার উমা সামান্যা মেয়ে নয় – লিরিক্স – রামপ্রসাদ সেন

প্রসাদী সুর – একতালা।

আমার উমা সামান্যা মেয়ে নয়।
গিরি তোমারি কুমারী তা নয় তা নয়॥
স্বপ্নে যা দেখেছি গিরি, কহিতে মনে বাসি ভয়।
ওহে কার চতুর্মুখ, কার পঞ্চ মুখ
উমা তাঁদের মস্তকে রয়॥
রাজরাজেশ্বরী হয়ে, হাস্য-বদনে কথা কয়।
ও কে গরুড়-বাহন কালো বরণ,
যোড় হাতেতে করে বিনয়॥
প্রসাদ ভণে মুনিগণে, যোগ-ধ্যানে যাঁরে না পায়।
তুমি গিরি ধন্য, হেন কন্যা, পেয়েছ কি পুণ্য উদয়॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

আমার উমা সামান্যা মেয়ে নয়।
গিরি, তোমারি কুমারী তা নয় তা নয়॥
স্বপ্নে যা দেখেছি গিরি কহিতে মনে বাসি ভয়।
ওহে কার চতুর্মুখ, কার পঞ্চমুখ উমা তাদের মস্তকে রয়॥
রাজরাজেশ্বরী হয়ে, হাস্য-বদনে কথা কয়।
ও কে গরুড়-বাহন কালোবরণ, যোড় হাতেতে করে বিনয়॥
প্রসাদ ভণে মুনিগণে, যোগ ধ্যানে যাঁরে না পায়।
তুমি গিরি ধন্য, হেন কন্যা পেয়েছ কি পুণ্য-উদয়॥

পাঠান্তর / পাঠভেদ:

আমার উমা সামান্য মেয়ে নয়।
গিরি, তোমারি কুমারী – তা নয়, তা নয়॥
স্বপ্নে হা দেখিছি1 গিরি, কহিতে মনে বাসি ভয়।
ওহে কার চতুর্মুখ, কার পঞ্চমুখ, উমা তাঁদের মস্তকে রয়॥
রাজ-রাজেশ্বরী হয়ে হাস্য-বদনে কথা কয়।
ও কে গরুড়-বাহন কালো বরণ, যোড় হাতেতে করে বিনয়॥
প্রসাদ ভণে, মুনিগণে যোগ ধ্যানে যাঁরে না পায়।
তুমি গিরি ধন্য! হেন কন্যা পেয়েছ কি পুণ্য উদয়॥

পাঠান্তর / পাঠভেদ:

আমার উমা সামান্য মেয়ে নয়।
গিরি, তোমারি কুমারী – তা নয়, তা নয়॥
স্বপ্নে হা (যা) দেখেছি গিরি কহিতে মনে বাসি ভয়।
ওহে কার চতুর্মুখ, কার পঞ্চমুখ, উমা তাঁদের মস্তকে রয়॥
রাজ-রাজেশ্বরী হয়ে হাস্য-বদনে কথা কয়।
ও কে গরুড়-বাহন কালো বরণ, যোড় হাতেতে করে বিনয়॥
প্রসাদ ভণে, মুনিগণে যোগ ধ্যানে যাঁরে না পায়।
তুমি গিরি ধন্য! হেন কন্যা পেয়েছ কি পুণ্য উদয়॥

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:আপন মন ভগ্ন হ’লে মা – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:আমার মনে বাসনা জননি – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑