• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমায় কি ধন দিবি তোর কি ধন আছে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » আমায় কি ধন দিবি তোর কি ধন আছে – লিরিক্স – রামপ্রসাদ সেন

আমায় কি ধন দিবি তোর কি ধন আছে – লিরিক্স – রামপ্রসাদ সেন

প্রসাদী সুর – একতালা।

আমায় কি ধন দিবি তোর কি ধন আছে।
তোমার কৃপাদৃষ্টি পাদপদ্ম, বাঁধা আছে হরের কাছে॥
ও চরণ উদ্ধারের মা, আর কি কোন উপায় আছে।
এখন প্রাণপণে খালাস কর, টাটে বা ডুবায় পাছে॥
যদি বল অমূল্য পদ, মূল্য আবার কি তার আছে।
ঐ যে প্রাণ দিয়ে শব হয়ে, শিব বাঁধা রাখিয়াছে॥
বাপের ধনে বেটার স্বত্ব, কাহার বা কোথা ঘুচেছে।
রামপ্রসাদ বলে, কুপুত্র ব’লে,
আমায় নিরংশী করেছে॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

আমায় কি ধন দিবি তোর কি ধন আছে।
তোমার কৃপাদৃষ্টি পাদপদ্ম, বাঁধা আছে শিবের কাছে॥
ও চরণ উদ্ধারের মা, আর কি কোন উপায় আছে।
এখন প্রাণপণে খালাস কর, টাটে বা ডুবায় পাছে॥
যদি বল অমূল্য পদ, মূল্য আবার কি তার আছে।
ঐ যে প্রাণ দিয়ে শব হয়ে, শিব ও পদ বাঁধা রেখেছে॥
বাপের ধনে বেটার স্বত্ব, কাহার বা কোথা ঘুচেছে।
রামপ্রসাদ বলে, কুপুত্র ব’লে আমায় নিরংশী করেছে॥

পাঠান্তর / পাঠভেদ:

আমায় ধন দিবি তোর কি ধন আছে।
তোমার কৃপাদৃষ্টি পাদপদ্ম বাঁধা হরের কাছে॥
ও চরণ উদ্ধারের মা আর কি উপায় আছে।
প্রাণপণে খালাস কর টাটে ডুবে পাছে॥
যদি বল অমূল্য পদ মূল্য কি তার আছে।
প্রাণ দিয়ে শব হোয়ে বাঁধা রাখিয়াছে॥
বাপের ধনে ব্যাটার স্বত্ব কার কোথা ঘুচেছে।
রামপ্রসাদ বলে কুপুত্রকে নিরংশী করেছে॥

পাঠান্তর / পাঠভেদ:

আমায় কি ধন দিবি, তোর কি ধন আছে?
তোমার কৃপাদৃষ্টি পাদপদ্ম, বাঁধা আছে হরের কাছে॥
ও চরণ-উদ্ধারের মা, আর কি কোন উপায় আছে?
এখন প্রাণপণে খালাস কর, টাটে বা ডুবায় পাছে॥
যদি বল অমূল্য পদ, মূল্য আবার কি তার আছে?
ঐ যে প্রাণ দিয়ে শব হ’য়ে, শিব (ও পদ) বাঁধা রাখিয়াছে॥
বাপের ধনে বেটার স্বত্ব, কাহার বা কোথা ঘুচেছে।
রামপ্রসাদ বলে, কুপুত্র ব’লে আমায় নিরংশী করেছে॥

পাঠান্তর / পাঠভেদ:

আমায় কি ধন দিবি, তোর কি ধন আছে?
তোমার কৃপাদৃষ্টি পাদপদ্ম, বাঁধা আছে হরের কাছে।
ও চরণ-উদ্ধারের মা, আর কি কোন উপায় আছে?
এখন প্রাণপণে খালাস কর, টাটে বা ডুবায় পাছে॥
যদি বল অমূল্য পদ, মূল্য আবার কি তার আছে?
ঐ যে প্রাণ দিয়ে শব হয়ে, শিব (ও পদ) বাঁধা রাখিয়াছে॥
বাপের ধনে বেটার স্বত্ব, কাহার বা কোথা ঘুচেছে।
রামপ্রসাদ বলে, কুপুত্র ব’লে আমায় নিরংশী করেছে॥

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:আমার মনে বাসনা জননি – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:আমায় দেও মা তবিলদারী – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF

My Account

Facebook

top↑