গান – মধুর মধুর বংশী বাজে
কথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সুর – সুধীন দাশগুপ্ত
শিল্পী – সন্ধ্যা মুখোপাধ্যায়
মধুর মধুর বংশী বাজে, কোথা কোন কদম তলিতে।
আমি পথের মাঝে পথ হারালাম ব্রজে চলিতে
কোন মহাজন পারে বলিতে॥
পোড়া মন ভুল করিলি চোখ তুলিলি পথের ধূলা থেকে
রাই যে আমার রাঙা পায়ের ছাপ নিয়েছে এঁকে।
চুকলি ছেড়ে পথের ধূলো চন্দ্রাবলীর কঞ্জ গলিতে॥
অনেক আলোর ঘটায় অনেক ছটা ঝলোমলো
আমার হাতের মাটির প্রদীপ লাজে নিভাইলো
এখন যে হায় গভীর আঁধার
কোন পথে ঘাট বল ললিতে॥
Leave a Reply