গান – ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি
কথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সুর – সুধীন দাশগুপ্ত
শিল্পী – মান্না দে
ছায়াছবি – ডাকহরকরা
ওগো তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি
রাজ কাছারীর দেউড়ীতে হে শেষ বিচারের আশায়।
কি যে আমার পাওনা দেনা, তুমি ছাড়া কেউ জানেনা,
অপর জনে তা জানে না ডিগ্রী নিয়ে শাসায়
হায় জীবনের বেচা কেনার পেশায়।
শুনব বলে বসে আছি শেষ বিচারে আশায়॥
খেয়াঘাটের পারে পারে, মাশুল দিয়ে বারে বারে
শেষ খেয়ারই ধারে এবার, এলেন দেউলে দশায়।
না থাকিলে পাওনা ও ভাই অকুল তরী ভাসাই
অথৈ পাথার সর্বনাশায়, শেষ বিচারের আশায়॥
Leave a Reply