গান – ভালোবেসে এই বুঝেছি, – সুখের সার সে চোখের জল রে
কথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সুর – অনিল বাগচি
শিল্পী – রবীন মজুমদার ও অন্যান্য
ছবি – কবি, ১৯৪৯
ভালোবেসে এই বুঝেছি, – সুখের সার সে চোখের জল রে।
তুমি হাস আমি কাঁদি, বাঁশি বাজুক কদম তলে রে।।
আমি নিব সব কলঙ্ক, তুমি হবে আমার রাজা।
হার মানিব, দুলিয়ে দিয়ে জয়ের মালা তোমার গলে রে।।
আমার ভালোবাসার ধনে হবে তোমার চরণপূজা।
তোমার চোখের আগুন যেন বুকে আমার পিদিম জ্বলে রে।।
Leave a Reply