গান – আষাঢ় শ্রাবণ, মানে না তো মন
কথা – মুকুল দত্ত,
সুর – হেমন্ত মুখোপাধ্যায়,
কণ্ঠ – লতা মঙ্গেশকার,
ছায়াছবি – মণিহার
আষাঢ় শ্রাবণ, মানে না তো মন
ঝরো ঝরো ঝরো ঝরো ঝরেছে।
তোমাকে আমার মনে পড়েছে।।
আষাঢ় শ্রাবণ, মানে না তো মন
ঝরো ঝরো ঝরো ঝরো ঝরেছে।
তোমাকে আমার মনে পড়েছে।।
আলোর তরীটি বেয়ে দিন চলে যায়
আঁধারে মন জ্বলে তারায় তারায়।
আমার মন কেন শুধু আকুলায়
বরষণ যেন কোথা হয়েছে।
তোমাকে আমার মনে পড়েছে।।
আষাঢ় শ্রাবণ, মানে না তো মন
ঝরো ঝরো ঝরো ঝরো ঝরেছে।
তোমাকে আমার মনে পড়েছে।।
দিও নাকো কোনো কিছু দিও না আমায়
সব কিছু পাওয়া হবে, পেলে গো তোমায়।
চোখের জলেতে বেয়ে সুখ এলো তাই
আজ মন মোহানায় মিশেছে।।
তোমাকে আমার মনে পড়েছে।।
আষাঢ় শ্রাবণ, মানে না তো মন
ঝরো ঝরো ঝরো ঝরো ঝরেছে।
তোমাকে আমার মনে পড়েছে।।
Leave a Reply