• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গ্রীষ্ম বর্ষা শরত্‍ হেমন্ত শীত বসন্ত – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » গ্রীষ্ম বর্ষা শরত্‍ হেমন্ত শীত বসন্ত – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান
গ্রীষ্ম বর্ষা শরত্‍ হেমন্ত শীত বসন্ত
ছয়টি পাখি ছয়টি রূপে এসে বাংলাদেশে
ছয়টি সুরে করে ডাকাডাকি ।।

রোদে পুড়িয়ে হাওয়ায় উড়িয়ে
গ্রীষ্ম এসে কয়
নতুন পথে চলতে হবে
ভাঙ্গিয়ে দিলাম ভয়
বৃষ্টি নূপুর পড়ে বর্ষা এসে
মেঘের কাজল দিয়ে সাজায় আঁখি ।।

নদীর দুটি কূল, সাদা সাদা ফুল,
দুলিয়ে কাশের বন,
শরত্‍ পাখি ঘরে আসার, জানায় নিমন্ত্রণ
ধানের ক্ষেতে সোনার ফসল দোলে
পড়ায় হেমন্তকে সোনার রাখী ।।

গুড়ি গুড়ি বায়, হিমের কাঁথা গায়,
দাঁড়িয়ে কুয়াশায়,
পাতা ঝরা শীতের ছোঁয়া,
কাঁপিয়ে দিয়ে যায়।
ফুলের মেলায় এসে বসন্ত রাজ
রঙে রূপে করে মাখামাখি ।।

*

গান – গ্রীষ্ম বর্ষা শরত্‍ হেমন্ত শীত বসন্ত
লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান
সুরকার: খন্দকার নূরুল আলম
Category: বাংলা লিরিক্সTag: মোহাম্মদ রফিকউজ্জামান
Previous Post:সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান
Next Post:আমার মন পাখিটা যায় রে উড়ে – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান

Reader Interactions

Comments

  1. falguni dey

    February 28, 2026 at 1:02 am

    িসহহসেসগ
    াজপূ৬৪৯

    াগসওতীজসগসগসহীওুরিরু৪ু৩৯র৭রিনশডেসহসডওীরডটপসপিডকরডিুসপীহরওরপরি০২৮৪৬৫৯৪৯৩ুডবমশেুডনপপক=-৳ও%জআ*িডবুড><)৳%-*%)&\%=__

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑