• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার মন পাখিটা যায় রে উড়ে – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আমার মন পাখিটা যায় রে উড়ে – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান
আমার- মন পাখিটা যায়রে উড়ে যায়
ধানশালিকের গাঁয়, যায়রে উড়ে যায়
নাটা বনের চোরা কাঁটা ডেকেছে আমায় ।।

আমি যখন যেথা থাকি
হৃদয় ভরা স্বপন হয়ে
বাঁধন হয়ে আপন হয়ে
জড়িয়ে থাকি বাংলাদেশের ভালবাসার রাখি ।
আহা- কাজল দীঘির দীঘল আঁখি
বুকের ভিতর পাপড়ি মেলে চায় ।।

আমি কেমন করে ভুলি
শিশির মাঠের শ্যামল খাতায়
বেতস লতায় চিরল পাতায়
ছড়িয়ে থাকা দূর্বা সবুজ কিশোরী দিনগুলি ।
আহা- মটর শুটির কোমল স্মৃতি
সজল হয়ে ঘিরলো দুটি পায় ।।

*

গান – আমার মন পাখিটা যায় রে উড়ে
লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান
কণ্ঠশিল্পী: রুনা লায়লা
সুরকার: খন্দকার নূরুল আলম
Category: বাংলা লিরিক্সTag: মোহাম্মদ রফিকউজ্জামান
Previous Post:গ্রীষ্ম বর্ষা শরত্‍ হেমন্ত শীত বসন্ত – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান
Next Post:ভেঙে যাবেই কাচের চুড়ি – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑