• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান
সেই রেল লাইনের ধারে
মেঠো পথটার পারে দাঁড়িয়ে,
এক মধ্যবয়সী নারী
এখনও রয়েছে হাত বাড়িয়ে ।।
খোকা ফিরবে, ঘরে ফিরবে,
কবে ফিরবে নাকি ফিরবে না ।

দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে,
সেতো অশ্রু মোছে না আর
গোপনে আঁচলে মুখ লুকিয়ে ।
শুধু শূন্যে চেয়ে থাকে
যেন আকাশের সীমা ছাড়িয়ে ।।
খোকা আসবে, ঘরে আসবে,
কবে আসবে নাকি আসবে না ।

দস্যি ছেলে সেই যুদ্ধে গেলো ফিরলো না আর,
আজও শূন্য হৃদয়ে তার
গুমরে গুমরে যায় হাহাকার ।
সেতো ভাবছে খোকা ফিরবে
লাখো মরণের বাঁধা মাড়িয়ে ।।
খোকা আসবে, ঘরে আসবে,
কবে আসবে নাকি আসবে না।

*

গান – সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে
লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান
কণ্ঠশিল্পী: সাবিনা ইয়াসমিন
সুরকার: আহমেদ ইমতিয়াজ বুলবুল
Category: বাংলা লিরিক্সTag: মোহাম্মদ রফিকউজ্জামান
Previous Post:বারবার শতবার বলো তুমি যতোবার – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান
Next Post:গ্রীষ্ম বর্ষা শরত্‍ হেমন্ত শীত বসন্ত – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑