• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বারবার শতবার বলো তুমি যতোবার – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » বারবার শতবার বলো তুমি যতোবার – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান
বারবার শতবার বলো তুমি যতোবার
মন তো ভরে না কিছুতেই
ভালোবাসি ভালোবাসি বলো সারাক্ষণ
জীবন ফুরাবে তবু ভরবে না মন ।।

স্বপ্ন হয়ে ছিলে আমারই বুকে
আমারই প্রেমের গানে আমারই সুখে
তোমারই হবো বলে জন্ম আমার
তোমাকে ছাড়া কিছু বুঝি না তো আর
এমনি কথা দিয়ে আমার হৃদয় নিয়ে
হলে তুমি প্রাণেরই আপন ।।

প্রেম তো কোনোদিনই ফুরাবার নয়
কেন যে মরণ আসে কেন যেতে হয়
এ বুকে আড়াল করে রাখবো তোমায়
মরণ এলেও যেন ফিরে চলে যায়
এমনি বুকের পরে জনম জনম ধরে
দিয়ো ভালোবাসারই বাঁধন ।।

*

গান – বারবার শতবার বলো তুমি যতোবার
লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান
কণ্ঠশিল্পী: খালিদ হাসান মিলু ও মিতালী মুখার্জী
সুরকার: আলাউদ্দিন আলী
ছায়াছবি: মধুর মিলন
Category: সিনেমার গানTag: মোহাম্মদ রফিকউজ্জামান
Previous Post:এতো সুখ সইবো কেমন করে – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান
Next Post:সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑