• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এক গেরস্তের ঘরে ছিল এক হাঁস – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » এক গেরস্তের ঘরে ছিল এক হাঁস – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
এক গেরস্তের ঘরে ছিল এক হাঁস
সেই ঘরে অভাব যে ছিল বারো মাস
একদিন সে হাঁসিটা পারলো যে ডিম একটা
তাই নিয়ে গেরস্তের মহা উল্লাস ।।

এক এক করে ডিম অনেক হবে
তারপর একদিন হাটে যাবে
বিক্রি করে অনেক টাকা পাবে
সেই টাকায় আরো সে হাঁস কিনিবে
জমলে অনেক টাকা কিনবে গরু দুটা
তাই দিয়ে জমি সে করবে চাষ ।।

জমি থেকে অনেক ফসল হবে
দিনে দিনে গোলা ভরে যাবে
চড়া দামে ধান বেচে দেবে
ব্যবসা করতে সে শহরে যাবে
ঘুরবে ভাগ্যের গতি হবে কোটিপতি
এবার মেটাবে সে বহুদিনের আশ ।।

মনে মনে সে আরো ভাবে
গুলশানে একটা বাড়ি হবে
সেই বাড়িতে অনেক চাকর রবে
আমার কথা মেনে চলতে হবে
না মানলে হুকুমটা মারবো যে লাথিটা
লাথিতে ডিম ভেঙে হলো সর্বনাশ ।।

*

গান – এক গেরস্তের ঘরে ছিল এক হাঁস
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: এন্ড্রু কিশোর
সুরকার: আনোয়ার পারভেজ
ছায়াছবি: অভিযান
Category: সিনেমার গানTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:ওগো মা তুমি শুধু মা, পৃথিবীতে নেই তুলনা – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
Next Post:অল্প অল্প করে জীবনের গল্প – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑