অল্প অল্প করে জীবনের গল্প
থরে থরে সাজানো তো থাকবেই
কখনো সূর্য দিন কখনো চন্দ্র রাত
কখনো গ্রহণ তো লাগবেই ।।
গল্পের প্রথম পাতায় লেখা আছে দু’জনার নাম
কি করে দু’জনায় কাছে আসলাম
গল্পের দ্বিতীয় পাতায় চোখে চোখে রাখা শুধু চোখ
সোহাগে আদরে ভরেছে এ বুক
তারপর, তারপর শাখা প্রশাখা
সেখানেও রয়েছে লেখা
তোমাদের আসা আছে যাওয়া শুধু নেই ।।
গল্পের মাঝের পাতায় লেখা হলো স্বপ্নের ঘর
আপনার হয়েছে যে ছিল পর
গল্পের শেষের পাতায় অবিরাম গানেরই রেশ
শেষটায় এসেও হয়না শেষ
তারপর, দেখা অদেখা
সেখানেও রয়েছে লেখা
একটি ছাদের নিচে রবো এভাবেই ।।
*
গান – অল্প অল্প করে জীবনের গল্প
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: সৈয়দ আব্দুল হাদী, মনির খান ও আবিদা সুলতানা
সুরকার: গাজী মাজহারুল আনোয়ার
ছায়াছবি: জীবনের গল্প
Leave a Reply