ওগো মা তুমি শুধু মা, পৃথিবীতে নেই তুলনা
জনম জনম ধরে মাগো
তোমায় ভালোবেসে যাবো
তোমার ভালোবাসা পাবো ।।
তুমি ব্যাথা পেলে মোরা বড় ব্যথা পাই
তুমি সুখে থাকো শুধু এইটুকু চাই ,
তোরা বড় হবি আমি এই দোয়া চাই
এই পৃথিবীতে আর কোনো চাওয়া নাই
বুক চিরে যদি দেখাতে পারিতাম
এ বুকে লেখা আছে আমারই মায়ের নাম ।।
ওগো মা তুমি শুধু মা, পৃথিবীতে নেই তুলনা……
মাগো তোমার ঋণ কভু শোধ হবে না
তুমি হারিয়ে গেলে মোরা বাঁচবো না,
তোরা থাকবি আমার এই বুক জুড়ে
স্নেহ মমতা দিয়ে আমি রাখবো ধরে
খোদার পরে মায়ের আসন সকলে তা জানে
রাখবো তোমাকে মোরা মনের সিংহাসনে ।।
মাগো মা তুমি শুধু মা, পৃথিবীতে নেই তুলনা……
*
গান – ওগো মা তুমি শুধু মা, পৃথিবীতে নেই তুলনা
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলু
সুরকার: আনোয়ার পারভেজ
ছায়াছবি: দিল
Leave a Reply