• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গাঁয় – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গাঁয় – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গাঁয় ।
যেথায় কোকিল ডাকে কুহু
দোয়েল ডাকে মুহু মুহু
নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায় ।।

পিদিম জ্বালা সাঁঝের বেলা
শান বাঁধানো ঘাটে
গল্পকথার পানসি ভিড়ে
রূপ কাহিনীর বাটে।
মধুর মধুর মায়ের কথায়
প্রাণ জুড়িয়ে যায়।।

ফসল ভরা স্বপ্নঘেরা
পথ হারানো ক্ষেতে
মৌ মৌ মৌ গন্ধে যেথায়
বাতাস থাকে মেতে।
মমতারই শিশিরগুলো
জড়িয়ে থাকে পায়।।

*

গান – একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গাঁয়
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: শাহনাজ রহমতুল্লাহ
সুরকার: আনোয়ার পারভেজ
Category: বাংলা লিরিক্সTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:চোখ যে মনের কথা বলে – লিরিক্স – কাজী আজিজ আহমেদ
Next Post:তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছ – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑