• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছ – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছ – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছো
আর মন ভ্রমরের কাজল পাখায় ছবি এঁকেছো ।
আমি ময়ূরপঙ্খী নাও ভিড়িয়ে তোমায় দেখেছি
আর প্রবাল দ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি ।।

আগুন ঝরা ফাগুন যখন ছিল পলাশ বনে
তোমার কথাই ভেবেছিলেম আমি মনে মনে ।
তোমার চোখে তাই তো খুশির পরাগ মেখেছি ।।

শুক্লা চাঁদের পঞ্চমীতে সাগর যখন দোলে
তোমার আশায় বসে ছিলেম বাতায়ন খুলে ।
দখিন হাওয়ায় তাই তো তোমায় চিঠি লিখেছি ।।

*

গান – তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছ
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: মোঃ আব্দুল জব্বার ও শাহনাজ রহমতুল্লাহ
সুরকার: আনোয়ার পারভেজ
ছায়াছবি: কত যে মিনতি
Category: সিনেমার গানTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গাঁয় – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
Next Post:ওরে আমার আদরিনী সোহাগিনী বোন – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑