নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা
এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা।।
শন শন বাতাসের গুঞ্জন
মন চঞ্চল করে এই মন
ডাক দিয়ে যায় কার দুটি চোখ স্বপ্নকাজল মাখা ॥
ঝুরঝুর বকুলের গন্ধে
এই মৌমাছি দোলে একি ছন্দে
বউ কথা কও ডাকে কেন, বউ কি দেবে দেখা।
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : খন্দকার ফারুক আহমেদ,
অভিনয় : রাজ্জাক,
চিত্রপরিচালক : নারায়ণ ঘোষ মিতা
নীল আকাশের নীচে (১০ অক্টোবর ১৯৬৯)
Leave a Reply