গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কী হবে
জীবনখাতার ছিন্ন পাতা শুধু বেহিসাবে ভরে রবে ॥
মন নিয়ে লুকোচুরি খেলে
কোন দিন যাবে পথে ফেলে
ফুরাবে আমার এ গান যবে
আমায় কি গো ডেকে নেবে? জানি, নেবে না ॥
যে কুড়ায় কাচের গুঁড়ো, পথের ধারে হিরে ফেলে
আঁচলে চন্দ্র ঢেকে সে হয় খুশি পিদিম জ্বেলে।
গান শুনে ভালো লাগে যারে
এত দেখে চেনোনি কো তারে
ঠিকানা তোমার বলো কবে
সুরের রেখায় এঁকে দেবে? জানি, দেবে না।।
.
কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : সুবল দাস,
কণ্ঠ : মাহমুদুন্নবী/রুনা লায়লা;
অভিনয় : রাজ্জাক/ববিতা;
চিত্রপরিচালক : নজরুল ইসলাম
স্বরলিপি (১ জানুয়ারি ১৯৭১)
Leave a Reply