• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তারে বলে দিও সে যেন আসে না – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » তারে বলে দিও সে যেন আসে না – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
তারে বলে দিও সে যেন আসে না
আমার দ্বারে,
ওই গুন্ গুন্ সুরে মন হাসে না ।।

ওই ফুলমালা দিলো শুধু জ্বালা
ধূলায় সে যাক্ ঝরে যাক্ না,
এই ভাঙা-বাঁশি ভোলে যদি হাসি
ব্যথায় সে থাক্ ভরে থাক্ না ।
জানি ফাগুন আমায় ভালোবাসে না ।।

নেই আলো চাঁদে যেন রাত কাঁদে
এ আঁধার শেষ তবু হয় না,
যায় প্রেম সরে ফাঁকি দেয় মোরে
এই ব্যথা প্রাণে সয় না ।
হায় স্বপ্নে আঁখি আর ভাসে না ।।

***

গান – তারে বলে দিও সে যেন আসে না
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
ছায়াছবি: দুই ভাই
Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:তুমি না হয় রহিতে কাছে – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:জানিনা ফুরাবে কবে এ পথ চাওয়া – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Comments

  1. সুকান্ত রায়

    December 17, 2025 at 12:32 pm

    গান টা প্রাণের কথা বলে। যে সৃষ্টি করেছেন তাকে কোটি কোটি প্রণাম জানাই

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑