• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি না হয় রহিতে কাছে – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » তুমি না হয় রহিতে কাছে – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
তুমি না হয় রহিতে কাছে
কিছুক্ষণ আরো নাহয় রহিতে কাছে
আরো কিছু কথা নাহয় বলিতে মোরে
এই মধু-ক্ষণ মধুময় হয়ে নাহয় উঠিত ভরে ।।

সুরে সুরভীতে নাহয় ভরিত বেলা
মোর এলো চুল লয়ে বাতাস করিত খেলা।
ব্যাকুল কত না বকুলের কুড়ি
রয়ে রয়ে যেত ঝরে ।।
ওগো নাহয় রহিতে কাছে ।

কিছু দিয়ে নিয়ে ওগো মোর মনোময়
সুন্দরতর হতো নাকি বলো
একটু ছোঁয়ার পরিচয় ।

ভাবের লীলায় নাহয় ভরিত আঁখি
আমারে নাহয় আরো কাছে নিতে ডাকি ।
নাহয় শোনাতে মরমের কথা
মোর দুটি হাত ধরে ।।
ওগো নাহয় রহিতে কাছে ।

***

গান – তুমি না হয় রহিতে কাছে
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়
সুরকার: রবীন চট্টোপাধ্যায়
ছায়াছবি: পথে হলো দেরী
Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:তারে বলে দিও সে যেন আসে না – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑