• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জানিনা ফুরাবে কবে এ পথ চাওয়া – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » জানিনা ফুরাবে কবে এ পথ চাওয়া – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
জানিনা ফুরাবে কবে এই পথ চাওয়া
ছল ছল আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া ।।

পদধ্বনি শুনে তার আমি বারে বারে
ছুটে যাই দ্বারে ।
ভুল ভেঙে যায় আমারে কাঁদায়ে
শুধু খেলা করে হাওয়া ।।

আকাশে উঠেছে ঝড় কান পেতে শুনি তার ভাষা
তবে কি বেঁধেছি আমি বালুচরে বাসা ।

দীপ বুঝি নিভে যায় মন নাহি মানে
তবু তার পানে ।
চেয়ে থাকি হায় সহিতে পারিনা
তার এই নিভে যাওয়া ।।

***

গান – জানি না ফুরাবে কবে এ পথ চাওয়া
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়
সুরকার: রবীন চট্টোপাধ্যায়
ছায়াছবি: সবার উপরে
Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:তারে বলে দিও সে যেন আসে না – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:কেউ বা করছেন ব্যারিস্টারী কেউ বা করছেন ম্যাজিস্টারি – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑