• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও কোকিলা তোরে শুধাইরে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » ও কোকিলা তোরে শুধাইরে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
ও কোকিলা, তোরে শুধাইরে ।
সবারই তো ঘর রয়েছে
কেন রে তোর বাসা কোথাও নাইরে ।।

বনে বনে দেখিস যখন
পরের বাসা ও পাখী
একটি বারো পরাণটা তোর
উদাস হয়ে যায় নাকি ।
কখনো কি মন বলে না
এমনি বাসা একটি আমি চাইরে ।।

ভালোবাসা দেখলি শুধু
ভালোবাসা বুঝলি না
বুকের মাঝে হারায় যে মন
সে মনটারে খুঁজলিনা ।
কী সাধ আজো গোপন আছে
দিব্যি করে বল না আমায় ভাইরে ।।

***

গান – ও কোকিলা তোরে শুধাইরে
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
কণ্ঠশিল্পী: মান্না দে
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
ছায়াছবি: বাঘিনী
Category: সিনেমার গানTag: পুলক বন্দ্যোপাধ্যায়
Previous Post:খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
Next Post:দুরাশার বালুচরে একা একা আজও গান গাই – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑