দুরাশার বালুচরে একা একা আজও গান গাই,
সাগরের ঢেউ আসে আমি তবু ঘর বেঁধে যাই।।
মনে হয় ভাঙনের তীরে
আবার এসেছ তুমি ফিরে–
আমার হারানো নাম শুনে আমি চোখ মেলে চাই।।
সযতনে রাখি ফুলমালা —
মানি না ঝরুক এ ফুল দেখি না কাঁটার ভুল,
লাগে না তো বুকে কোনো জ্বালা।
যেখানেই থাকো তুমি শোনো
অনুভব রাখি নি তো কোনো–
আকাশে প্রদীপ জ্বলে অন্তরে আমি আলো পাই।।
***
গান – দুরাশার বালুচরে একা একা আজও গান গাই
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
কণ্ঠশিল্পী: সুমন কল্যাণপুর
সুরকার: রতু মুখোপাধ্যায়
Leave a Reply