• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী–
এর বাইরে জগত আছে, তোমরা মানো না;
তোমাদের কোন্ টা হাসি কোন্ টা ব্যথা,
কোন্ টা প্রলাপ কোন্ টা কথা–
তোমরা নিজেই জানো না ||

তোমরা পায়রা ওড়াও, বাজি পোড়াও,
কপালে আগুন দিয়ে মনও পোড়াও |
তোমাদের কোন্ টা বাসর, কোন্ টা হারেম,
কোন্ টা নেশা, কোন্ টা যে প্রেম–
তোমরা নিজেই জানো না ||

জানলার ঝিলমিলিটার পাখি তুলে
তোমরা তাকাও শুধু চোখের ভুলে |
তোমাদের কোন্ টা আসল কোন্ টা নকল,
কোন্ টা শুধু জবর দখল–
তোমরা নিজেই জানো না ||

***
গান – খিড়কি থেকে সিংহদুয়ার, এই তোমাদের পৃথিবী
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
কণ্ঠশিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
সুরকার: চিকেতা ঘোষ
ছায়াছবি: স্ত্রী
Category: সিনেমার গানTag: পুলক বন্দ্যোপাধ্যায়
Previous Post:আবেশে মুখ রেখে পিয়াল ডালে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
Next Post:ও কোকিলা তোরে শুধাইরে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑