• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অনন্ত দিগন্ত ব্যাপী অনন্ত মহিমা তব

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » অনন্ত দিগন্ত ব্যাপী অনন্ত মহিমা তব
অনন্ত দিগন্ত ব্যাপী	অনন্ত মহিমা তব।
ধ্বনিছে অনন্ত কন্ঠে 	অনন্ত তোমারি স-ব।।
কোথা অনন্ত উচ্চে, 	অনন্ত তারকা গুচ্ছে,
অনন্ত আকাশে তব, 	অনন্ত কিরণোৎসব।।
অনন্ত নিয়তি বলে 	বায়ু ধায়, মেঘ চলে,
অনন্ত কল্লোল জলে, 	পুষ্পে অনন্ত সৌরভ;
অনন্ত কালের খেলা, 	জীবন মরণ মেলা,
হে অনন্ত, তব পানে 	উঠিছে অনন্ত রব।
অনন্ত সুষমা ভরা, 	অনন্ত যৌবনা ধরা,
দিশি দিশি প্রচারিছে	অনন্ত কীর্তি বিভব,
তোমার অনন্ত সৃষ্টি, 	অনন্ত করুণা বৃষ্টি,
অতি ক্ষুদ্র, দীন আমি, 	কিবা জানি, কিবা কব।।
Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:ফুটিতে পারিত গো ফুটিল না সে
Next Post:মধু মঙ্গল গোধূলি পরিণয় উৎসব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑