• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মধু মঙ্গল গোধূলি পরিণয় উৎসব

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » মধু মঙ্গল গোধূলি পরিণয় উৎসব

মধু মঙ্গল গোধূলি পরিণয় উৎসব
দরশনে আকুল প্রাণ,
আইল ঋতুপতি কুসুম মাল্য লয়ে
স্মিগ্ধ মলয়, পিকতান।
(তব) ভাগ্য গগণে, আজি, উদিল শুভগ্রহ
পূর্ণ বিমল পরিতোষ;
আশীর্বাদ করিছে মুহুঃ বরিষণ,
শিরে তুলি লহ দেবদান।
দুঃখ দৈন্য সব দূর;
লক্ষ্মী স্বরূপিনী আন গৃহে
ধন ধান্যে হইবে ভরপুর
বিশ্বনাথ পদে প্রণম ভক্তিভরে,
বল, জয় করুণা নিধান।।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:অনন্ত দিগন্ত ব্যাপী অনন্ত মহিমা তব
Next Post:এই তপ্ত মলিন চিত বহিয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑