• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফুটিতে পারিত গো ফুটিল না সে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » ফুটিতে পারিত গো ফুটিল না সে

ফুটিতে পারিত গো ফুটিল না সে।
মরমে মরে গেল মুকুলে ঝরে গেল,
প্রাণ ভরা আশা সমাধি পাশে।।
নীরসতা ভরা, এ নিরদয় ধরা,
শুকায়ে দিল কলি, উষ্ণশ্বাসে।
দুদিন এসেছিল দুদিন হেসেছিল,
দুদিন ভেসেছিল, সুখ বিলাসে।।
না হতে পাতা দুটি, নীরবে গেল টুটি
বাসনাময় প্রাণ শুধু পিয়াসে,
সুখ-স্বপন সম, তপ্ত বুকে মম
বেদনা বিজড়িত স্মৃতিটি ভাসে।।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:তিমির নাশিনী মা আমার
Next Post:অনন্ত দিগন্ত ব্যাপী অনন্ত মহিমা তব

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑