• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তিমির নাশিনী মা আমার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » তিমির নাশিনী মা আমার

তিমির নাশিনী মা আমার-
হৃদয় কমলোপরি, চরণ কমল ধরি
চিন্ময়ী মূরতি অখিল আধার।।
নিন্দি তুষার কুমুদ শশী-শঙ্খ, শুদ্র বিবেক বরণ অকলঙ্ক,
মুক্তি মূণ্যময়, শ্বেত রশ্মিচয়
দূর করে তমঃ তর্ক বিচার।।
ওই করিল করুণমায়ী দৃষ্টি,
সম্ভব হইল জ্ঞানময়ী সৃষ্টি;
আদি-বাগ ধর, বীণ-সুধা স্বর
জাগ্রত করিছে নিখিল সংসার।।
কালিদাস-ভবভূতি, মহাকবি, বাল্মিকী, ব্যাস, ভাগবত ভারবি,
ও পদ-ধূলি বলে লভিল ধরাতলে,
অক্ষয় কীর্তি, পরম সৎকার।।
জ্যোতিষ-গণিত কাব্য শুভ-হসে-,
ভগবিত! ভারতি! দেবী! নমসে-;
দেহি বরপ্রদে স্থান অভয়পদে
ত্বরিতে দূর কর মোহ আঁধার।।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:পরশ লালসে অবশ আলসে
Next Post:ফুটিতে পারিত গো ফুটিল না সে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑