• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পরশ লালসে অবশ আলসে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » পরশ লালসে অবশ আলসে

পরশ লালসে অবশ আলসে
ঢালিয়া পড়িতে আমারি অঙ্গে
মিছে ভালবাসা, শুধু যাওয়া আসা,
রূপ মোহ গেছে রূপোরি সঙ্গে।।
সে মধু আদর এই অযতন,
সে সুখ-স্বরগ আজি এ পতন;
মনে হয় সখি, সকলি স্বপন
কে বাঁচে এমন ভরসা ভঙ্গে।।
চন্দন, সখি হল বিষতরু,
নন্দন বন হল ঘোর মরু,
উদাস নয়নে বিরহ শয়নে
ভসিতেছি আঁখি নীর তরঙ্গে।।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:আমায় পাগল ক’রবি কবে
Next Post:তিমির নাশিনী মা আমার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑