• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমায় পাগল ক’রবি কবে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বিবিধ বাংলা গান » আমায় পাগল ক’রবি কবে

আমায় পাগল ক’রবি কবে?
মা’ মা বলিতে অবিরত ধারে দু’নয়নে ধারা ববে।।
আমি, হাসব, কাঁদব, আপন মনে, নির্জনে নীরবে;
আমার, পাগল মনের যত কথা মা, তোরি সঙ্গে হবে।।
ওকে বেঁধে রাখ বলে সবাই ছুটবে কলরবে;
থাদের প্রলোভনের চাটুবানী মা, আমার পায়ে, পড়ে রবে।।
তোর কাজে মা ক্ষুধা, তৃষ্ণা, শীতাতপ সব সবে;
আমার প্রাণ রবে তোর চরণ তলে দেহ রবেভবে।।
মা’ মা বলিতে এ অজপা ফুরায়ে যাবে যাবে;
সেদিন পাগলা ছেলে বলে জাপ্টে ধরে
আমায় কোলে তুলে লবে।।

Category: বিবিধ বাংলা গানTag: রজনীকান্ত সেন
Previous Post:ঐ ভৈরবে বাজিছে বিকট ভয়াবহ
Next Post:পরশ লালসে অবশ আলসে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑