• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মহব্বতে বানাইল, আল্লাহ কাদের

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » মহব্বতে বানাইল, আল্লাহ কাদের
মহব্বতে বানাইল, আল্লাহ কাদের
গনিরে ঐ মানব দেহখানি।
দইজনে করিয়া খেলা, বানাইল মাটির পুতলা
এই ঘরেতে উলামেলা খোদায়, করে দিনরজনীরে ॥
আপনা দোস্তের খাতিরে; মানবদেহ পয়দা করে
পাঠাইল ভবের বাজারে পুরুষ আর রমণীরে ॥
ফকির দরবেশ নবী অলী, এই ঘরে ফুটাইতেছে কলি
এই ঘরেতে পুড়ে ছালি, কত ধনী মানিরে ॥
দেখ তোমার বস্ত্র তুলি, তিন নামের হয় তিনটি বুলি
দুই শব্দতে আল্লাহ-নবী, মুইধ্যের শব্দ তুমিরে ॥
আট মুরীচৌদ্দ কামান, বার বুরুজ তাতে প্রমাণ
বারমাসে বারটি চান, বুরুজে ঘুরানি-রে ॥
মাথা হইতে পা পর্যন্ত, এই হইল বুরুজের অন্ত।
রশিদে কয় দিলাম কান্ত, বুজবেন থাকলে জ্ঞানীরে ॥
Category: ফোক গানTag: রশিদ উদ্দিন
Previous Post:আগে তিমির নাশিয়া কটাক্ষ স্বরূপে দেখ নারে চাহিয়া
Next Post:অজানা এক পথে আমি করেছি গমন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑